ক্যাটাগরি

শেষ ম্যাচে নেই মাহমুদউল্লাহ, অধিনায়ক লিটন

অকল্যান্ডে ম্যাচ শুরুর সোয়া ঘণ্টা আগে বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয় এই খবর। বাংলাদেশের সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক হতে যাচ্ছেন লিটন।

নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ ঊরুতে টান লাগে মাহমুদউল্লাহর। সেটিই শেষ পর্যন্ত ছিটকে দিল তাকে শেষ টি-টোয়েন্টি থেকে। দল তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করলেও লাভ হয়নি।

আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম চোটের কারণে খেলতে পারেননি প্রথম দুই টি-টোয়েন্টিতে। এই ম্যাচেও যদি তিনি খেলতে না পারেন, তাহলে পাঁচ সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই খেলতে নামবে বাংলাদেশ। ছুটি পেয়ে এই সিরিজে আগে থেকেই নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মাশরাফি বিন মুর্তজা এই সংস্করণ থেকে অবসরে গেছেন বেশ আগেই।

নেতৃত্ব পাওয়া লিটন নিজেও ব্যাট হাতে খুব একটা স্বস্তিতে নেই এই সফরে। তিন ওয়ানডে মিলিয়ে রান করেছেন ৪০, দুই টি-টোয়েন্টিতে মোট ১০।