মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সোমবার ২০০ মিটার
বাটারফ্লাইয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন কাজল। সেনাবাহিনীর জুয়েল
আহমেদের ২০১৯ সালে গড়া রেকর্ড (২ মিনিট ১১.৫৭ সেকেন্ড) ভেঙেছেন তিনি।
এ ইভেন্টে রুপা জেতা জুয়েলও (২ মিনিট ১১.১৭ সেকেন্ড) নিজের আগের
রেকর্ড টাইমিং টপকে গেছেন। নৌবাহিনীর জাহিদুল ইসলাম ব্রোঞ্জ জিতেছেন ২ মিনিট ১৬.৩৮
সেকেন্ড সময় নিয়ে।
৪০০ মিটার ফ্রিস্টাইলে ফয়সাল ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড সময় নিয়ে নিজের
রেকর্ডই ভেঙেছেন। ২০১৯ সালে ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ড ছিল তার আগের রেকর্ড টাইমিং। নৌবাহিনীর
রবিউল আউয়ালের (৪ মিনিট ২০.০৮ সেকেন্ড) রুপা ও নৌবাহিনীর আরেক সাঁতারু কাজল মিয়া (৪
মিনিট ৩১.১৬ সেকেন্ড) ব্রোঞ্জ জিতেছেন।
মেয়েদের ২০০ মিটার বাটরফ্লাইয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার
(২ মিনিট ৪২.৫৩ সেকেন্ড)। রুপা জয়ী সেনাবাহিনীর ফাতেমা আক্তারের টাইমিং ২ মিনিট ৫৩.২৭
সেকেন্ড। ব্রোঞ্জ পেয়েছেন সেনাবাহিনীর আরেক সাঁতারু মুসলিমা খাতুন (৩ মিনিট ১২.৯০ সেকেন্ড)।
১ মিনিট ৭.০১ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে
সোনা জিতেছেন সেনাবাহিনীর সুকুমার রাজবংশী। নৌবাহিনীর আরিফুল ইসলাম ১ মিনিট ৭.৪৮ সেকেন্ড
সময় নিয়ে পেয়েছেন রুপা। নৌবাহিনীর শরিফুল ইসলাম (১ মিনিট ৮.৫৮ সেকেন্ড) পেয়েছেন ব্রোঞ্জ।
মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের পর ৪০০ মিটার ফ্রিস্টাইলেও ৫ মিনিট
৭.৮৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। ৮০০ মিটার বাটারফ্লাই
ও ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট নিয়ে তিন দিনে এটা ছিল তার চতুর্থ ব্যক্তিগত সোনা।
এ ইভেন্টে সেনাবাহিনীর নাঈমা আক্তার ৫ মিনিট ১৯.৮৫ সেকেন্ড সময় নিয়ে
রুপা জিতেছেন। ব্রোঞ্জ জয়ী সেনাবাহিনীর আরেক সাঁতারু শারমিন সুলতানার টাইমিং ৫ মিনিট
২৭.০৯ সেকেন্ড।