ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-পিকআপ সংঘর্ষে ২০ পুলিশ আহত

শহরের পীরবাড়ি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে সোমবার সকাল ৮টার দিকে তারা এই দুর্ঘটনায় পড়েন বলে সদর  থানা ওসি মো. আবদুর রহিম জানান। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, পুলিশ সদস্যরা দুটি পিকআপে করে পুলিশ লাইন্স থেকে বের হয়েছিলেন। পথে ঢাকাগামী একটি বাসের সঙ্গে দুটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ২০ পুলিশ […]

বিমানবন্দরে পরিত্যক্ত সেই শিশু হাসপাতালে ‘ভালো আছে’

পরে তাকে সমাজকল্যাণ অধিদপ্তরের কাছে তুলে দেওয়া হবে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শিশুটি ভাল আছে, কোনো সমস্যা নেই। তবে আরো কিছুদিন তাকে হাসপাতালে রাখতে হবে। “শিশুটি এখন পুলিশ পাহারায় আছে। হাসপাতালে সপ্তাহখানেক থাকার পর তারা সমাজকল্যাণ অধিদপ্তর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”  গত শুক্রবার সকালে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর […]

‘লকডাউনে’ স্টার সিনেপ্লেক্স বন্ধ

প্রতিষ্ঠানটির তরফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউনে যেহেতু শপিং মল বন্ধ থাকবে তাই স্টার সিনেপ্লেক্সও বন্ধ ঘোষণা করা হয়েছে। সাময়িক বন্ধ রাখার বিষয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছে, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে। স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকলে […]

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০, নিখোঁজ ৭০

সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি এসব তথ্য জানিয়েছে। সংস্থাটির মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, প্রায় ৩০ হাজার লোক বন্যা কবলিত হয়েছেন, তাদের মধ্যে অনেকে ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন; কিন্তু পাঁচটি সেতু ভেঙে যাওয়ায় ও উপড়ে পড়া গাছে কিছু রাস্তা বন্ধ হয়ে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।   বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত পূর্ব নুসা […]

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫, নিখোঁজ ৪০

সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত পূর্ব নুসা তেংগারা প্রদেশে প্রবল বৃষ্টির মধ্যে আকস্মিক বন্যা, ভূমিধস ও ঝড়ে ঘরবাড়ি হারানো প্রায় ৪০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বেশ কয়েকটি সেতু ধসে পড়েছে, গাছপালা ভেঙে কয়েকটি সড়ক বন্ধ হয়ে আছে ও ঘূণিঝড়ের কারণে সৃষ্ট প্রবল […]

হেরেও সেরা কারান-ফখর, শীর্ষে টেন্ডুলকার

হেরে যাওয়া ওয়ানডেতে ছয়বার ম্যান অব দা ম্যাচ হন টেন্ডুলকার। তার আগে রেকর্ডটি ছিল জাভেদ মিয়াঁদাদের। পাকিস্তানের কিংবদন্তি এই অম্ল-মধুর স্বাদ পান পাঁচবার। জিম্বাবুয়ের দুই ভাই অ্যান্ডি ও গ্রান্ট ফ্লাওয়ার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও পাকিস্তানের ইনজামাম-উল-হক চারবার করে ম্যাচ সেরা হন হারের ম্যাচে। বাংলাদেশ থেকে একাধিকবার এই স্বাদ পান কেবল তামিম ইকবাল, দুইবার। ওয়ানডেতে […]

সিপিবি নেত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগে ছাত্র ইউনিয়ন সভাপতির জিডি

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সম্পাদক জলি তালুকদারের নেতৃত্বে হামলার অভিযোগ করেছেন তিনি। রোববার রাত ৮টার দিকে রাজধানীর পুরানা পল্টনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিডি করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হবে না। ফয়েজ […]

ভালো আছি: আবুল হায়াত

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ‍করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চারদিন ধরে চিকিৎসা শেষে রোববার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানান ৭৭ বছর বয়সী এ অভিনেতা। সোমবার সকালে আবুল হায়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি। প্যারামিটারগুলো ডেভলপ করে গেছে, বেটার আছি। সিসিইউ থেকে কেবিনে এসেছি।” করোনাভাইরাস শনাক্তের পর বুধবার রাতে তাকে হাসপাতালে […]

গিলের মতে স্ট্রাইক-রেট ‘ওভাররেটেড’

ভারতের এখনকার তরুণ প্রতিভাবান ব্যাটসম্যানদের মধ্যে আলোচিত নামগুলির একটি গিল। গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে দারুণ ব্যাটিংয়ে নজর কাড়েন ২১ বছর বয়সী এই ওপেনার। পরে ইংল্যান্ড সিরিজে অবশ্য খুব একটা ভালো করতে পারেননি। এখন তার দিকে নজর থাকবে আইপিএলে। খেলবেন তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে। গত আইপিএলে কলকাতার হয়ে ১৪ ইনিংসের ৪৪০ রান করেছিলেন […]

কোভিড-১৯: ভারতে প্রথমবারের মতো দৈনিক শনাক্ত লাখ ছাড়াল

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ তিন হাজার ৫৫৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে। এতে দেশটিতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জনে দাঁড়িয়েছে।    ভারতে দৈনিক রোগী বৃদ্ধির এটি নতুন রেকর্ড। দেশটিতে পূর্ববর্তী দৈনিক সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছিল […]