ক্যাটাগরি

করোনাভাইরাস: রাজশাহী হাসপাতালে দুজনের মৃত্যু

সোমবার রাতে মারা যাওয়া দুইজনই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

সাইফুল বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন; তাদের মধ্যে ৪৪ জনের শনাক্ত হয়েছে। গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন আটজন। বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় নতুন করে ৬৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি। 

এদিকে রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে হয়েছে বলে মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান জানান।