ক্যাটাগরি

এমপি তানভীর ইমাম করোনাভাইরাস আক্রান্ত

উল্লাপাড়া এলাকা
থেকে নির্বাচিত এই এমপির ব্যক্তিগত সহকারী মীর আরিফুল ইসলাম উজ্জ্বল জানান, গত ৩১
মার্চ জাতীয় সংসদের করোনাভাইরাস পরীক্ষার বুথে তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায়
করোনাভাইরাস পজেটিভ এসেছে।

বর্তমানে তিনি
ঢাকায় তার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো
আছে। 

প্রায় এক মাস
আগে এমপি তানভীর ইমাম করোনাভাইরাসে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বলেও জানান মীর
আরিফুল ইসলাম উজ্জ্বল।