নিবন্ধন
অধিদপ্তর থেকে সব জেলা রেজিস্ট্রার এবং সাব-রেজিস্ট্রারকে এই নির্দেশ দিয়ে চিঠি পাঠানো
হয়েছে।
সেই সঙ্গে
নিবন্ধনের সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাব-রেজিস্ট্রারদের স্থানীয়
প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কোভিড-১৯
বিস্তার রোধে ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে গণপরিবহন
চলাচল বন্ধের পাশাপাশি শপিং মল, দোকান-পাট, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা
আরোপ করা হয়েছে।
গত রোববার
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১১ দফা নিষেধাজ্ঞায় সরকারি-বেসরকারি
অফিস-আদালত, ব্যাংক জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রাখার সুযোগ দেওয়া হয়।