ক্যাটাগরি

করোনাভাইরাস: চট্টগ্রামে মৃত্যু চারশ ছুঁয়েছে

চট্টগ্রাম
জেলা সিভিল সার্জন কার্যালয়ের বুধবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহানগরী ও জেলা
মিলিয়ে মারা গেছে চারজন কোভিড-১৯ রোগী। সে হিসেবে গত এক বছরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে
মৃত্যুর সংখ্যা দাঁড়াল চারশতে।

চট্টগ্রামে
গত বছরের ৩ এপ্রিল প্রথম রোগী শনাক্ত হয়। তার ছয় দিন পর ৯ এপ্রিল ঘটে প্রথম মৃত্যু।

গত
২৪ ঘন্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন মহানগরী এবং বাকি দুইজন বিভিন্ন উপজেলার
বাসিন্দা।

সিভিল
সার্জন কার্যালয়ের হিসেব মতে চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তির
সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭১৫ জনে।

চট্টগ্রামের
দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আসিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪
ঘণ্টায় চট্টগ্রামে এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪১৪ জন। এর মধ্যে মহানগরীতে ৩৭৩
জন এবং উপজেলায় ৪১ জন।

জেলায়
মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ৭৫৬টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক
০২ শতাংশ।