ক্যাটাগরি

করোনাভাইরাস: ময়মনসিংহে দুজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার একজনের এবং মঙ্গলবার আরেকজনের মৃত্যু হয় বলে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম জানান।

তিনি বলেন, “বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাফিজা বেগম (৬০) নামে এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা।

“এছাড়া মঙ্গলবার বেলা আড়াইটার দিকে অমল সরকার নামে একজন করোনাভাইরাসের রোগীর মৃত্যু হয়েছে। তিনিও কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।”