ক্যাটাগরি

কোমল ঠোঁট পেতে হলুদের ব্যবহার

এর উপকারিতার জন্য এখনও তা ত্বকের পরিচর্যায় ব্যবহৃত হচ্ছে।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ঠোঁটের যত্নে হলুদের ব্যবহার সম্পর্কে জানানো হল।

এটা ত্বকের ‘পিগ্মেন্টেইশন’ কমায় ও ত্বক উজ্জ্বল করে। এছাড়াও ব্রণের সমস্যা কমাতে হলুদ কার্যকর।

হলুদ একটা জাদুকরী মসলা যা ‘কারকিউমিন’ নামক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা প্রদাহনাশক উপাদান। এটা দাগ ছোপ দূর করতেও সহায়ক।

হলুদ ত্বকের শুষ্কতাও দূর করতে পারে। এটা ঠোঁট ফাটার ঘরোয়া সমাধান হিসেবেও কার্যকর।  

ঠোঁটে হলুদের স্ক্রাব

ঠোঁটের মৃত কোষ দূর করে কালচেভাব কমাতে হলুদ কাজ করে।

লিপ স্ক্রাব তৈরি করতে এক চা-চামচ হলুদের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে নিন।

এই মিহি পেস্ট দিয়ে ঠোঁট এক মিনিট এক্সফলিয়েট করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

ঠোঁট আলতোভাবে মুছে, আর্দ্রতা রক্ষা করতে নারিকেল তেল ব্যবহার করতে হবে।

এক সপ্তাহ ব্যবহারেই ভালো ফলাফল পাওয়া যায়। এতে ঠোঁট আগের চেয়ে মসৃণ হবে।

আরও পড়ুন

প্রাকৃতিক উপায়ে গোলাপি ঠোঁট
 

কালচে ঠোঁট গোলাপি করার উপায়
 

ভরাট ঠোঁটের সাজ