শুক্রবার বাড়বকুণ্ড ইউনিয়নে পাওয়া মৃতদেহটি পানিতে ভেসে এসেছে
বলে পুলিশের ধারণা।
আনুমানিক ৪০ বছর বয়েসী এ নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে কোনো
আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
“বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়েছে, কোনো থানায় মিসিং ডায়েরি
হয়েছে কিনা সেটা দেখতে।”
ময়নাতদন্ত করতে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে বলে তিনি জানান।