ক্যাটাগরি

হেফাজত নেতা জুবায়ের রিমান্ডে

শনিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে ১০ দিনের
রিমান্ড আবেদন করা হলে বিচারক শুনানি শেষে পাঁচ দিন হেফাজতের আদেশ দেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী
আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতে মাওলানা জুবায়েরের পক্ষে কোনো
আইনজীবী দাঁড়াননি।

কাঠগড়ায় দাঁড়ানো জুবায়েরকে বিচারক জিজ্ঞাসা করেন, তার কিছু বলার
আছে কিনা।

উত্তরে আসামি জানান, হয়রানির জন্য তাকে গ্রেপ্তার করে রিমান্ডে
পাঠানোর এই আবেদন করা হয়েছে।  

শুক্রবার সন্ধ্যার পর ঢাকার লালবাগ এলাকা থেকে জুবায়ের আহমেদকে
গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় সম্প্রতি মতিঝিল এলাকায় যে নাশকতা হয় তার
সঙ্গে মাওলানা জুবায়েরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

“২০১৩ সালে শাপলা চত্বর এলাকায় যে নারকীয় ঘটনা ঘটে তার সাথেও
এই হেফাজত নেতার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে,” শুক্রবার বলেছিলেন এই পুলিশ কর্মকর্তা।


হেফাজত নেতা জুবায়ের গ্রেপ্তার