ক্যাটাগরি

ময়মনসিংহে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রোববার রাত সোয়া ৯টার
দিকে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন শান্তিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরীর দুলদুল
ক্যাম্প সংলগ্ন মুক্তিযোদ্ধা পল্লীর প্রয়াত আবুল হোসেনের
ছেলে সুজন মিয়া (২৮) এবং  সুরুজ আলীর ছেলে
সুমন মিয়া (১৩)। দুজনেই ভাঙ্গারির ব্যবসা করতেন। 

কোতোয়ালি মডেল থানার
ওসি ফিরোজ তালুকদার বলেন, বালুবাহী একটি ড্রাম ট্রাক ময়মনসিংহ থেকে ত্রিশালের
উদ্দেশ্যে যাচ্ছিল। মোটরসাইকেলটি হঠাৎ ট্রাকের মুখে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চাকায়
পিষ্ট হয়ে সুজন মিয়া মারা যান।

আহত সুমন মিয়াকে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন বলে ওসি
ফিরোজ জানান।

ট্রাকটি জব্দ করা সম্ভব
হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।