ক্যাটাগরি

ধামরাইয়ে নকল স্বর্ণের বারসহ নারী আটক

সোমবার
ধামরাই উপজেলার দক্ষিণ পাড়ায় স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক
রিনা বেগম (৫০) আশুলিয়ার গাজিরচট এলাকার আইয়ুব আলীর স্ত্রী।

ধামরাই
থানার উপ-পরিদর্শক আবদুস সালাম জানান, মোবাইল ফোনে ধামরাই এলাকার এক ব্যক্তির কাছে
একটি স্বর্ণের বার বিক্রির কথা বলে ওই নারী। পরে তাকে ধামরাই আসতে বলা হয়।

স্বর্ণের
বারটি নিয়ে ধামরাই দক্ষিণ পাড়া আসার পর স্বর্ণকারের দোকানে পরীক্ষা করলে তা নকল
প্রমাণিত হয়। পরে স্থানীয়রা ওই নারীকে আটকে রেখে ধামরাই থানায় খবর দিয়ে পুলিশের
কাছে সোর্পদ করে।


ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।