ক্যাটাগরি

সুপার লিগে সিটি-ইউনাইটেড, বিরুদ্ধে তাদের খেলোয়াড়

সরাসরি কোনো কথা বলেননি তারা। ইনস্টাগ্রামে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের স্বদেশি উইঙ্গার দানিয়েল পোদেন্সের একটি পোস্টে পরিষ্কার করেন নিজেদের ভাবনা।

অলিম্পিয়াকোসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার একটি ছবি পোস্ট করে পোদেন্স লিখেছেন-বল, গান, স্বপ্ন…

“জিদানের ভলি…কাকার একক…এথেন্সের লিভারপুল… বার্সেলোনায় ওলে…ক্রিস এবং সিডর্ফ…এমন কিছু ব্যাপার আছে যা অর্থ দিয়ে পাওয়া যাবে না।”

এর প্রতিক্রিয়ায় হাততালির ইমোজি দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ফের্নান্দেস লেখেন, “স্বপ্ন কেনা যায় না।”

ম্যানচেস্টার সিটির কানসেলোও হাততালির ইমোজি দিয়ে লেখেন, “আমার বন্ধু।”