শুক্রবার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক আদেশে এতথ্য জানানো হয়।
অধিদপ্তরের
পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়, “দেশে কোবিড-১৯
মহামারীর বিদ্যমান পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০২১ সালের ষষ্ঠ
থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা
হল।”
দেশে
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বছরের মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
রয়েছে। তার মধ্যে অনলাইনে ক্লাসের পাশাপাশি অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়নের পদ্ধতি
বের করা হয়।
এ
বছরের মার্চে পরিস্থিতির উন্নতি দেখে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত হলেও সংক্রমণের
দ্বিতীয় ঢেউ সব ওলটপালট করে দিয়েছে। ফলে রোজার ঈদের পর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।
এদিকে
সংক্রমণ কমাতে সরকার নানা বিধি-নিষেধ আরোপের পর গত ১১ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট
কার্যক্রম স্থগিত করেছিল শিক্ষা অধিদপ্তর। বিধি-নিষেধের মেয়াদ সরকার ২৮ এপ্রিল পর্যন্ত
বাড়ানোর পর এখন শিক্ষা অধিদপ্তরও অ্যাসাইনমেন্ট দেওয়া-নেওয়া আপাতত বন্ধ করল।
এর
আগে গত মার্চে শিক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল।
মাধ্যমিকের ‘অ্যাসাইনমেন্ট’: মূল্যায়ন কতটা হল?