ক্যাটাগরি

সবুজবাগের তানিয়া হত্যার প্রধান আসামি বাপ্পীর স্বীকারোক্তি

তানিয়া আফরোজ নামে
ওই নারীর স্বামীর মামলায় পুলিশ হেফাজতে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের পর সোমবার বিচারকের
কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তানিয়ার স্বামী মাইনুল
ইসলামের করা মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুর বাশার
আসামি বাপ্পীকে ঢাকা মহানগর হাকিম আদালতে নিয়ে যান।

বাপ্পী (২৬) ‘স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি
দিতে সম্মত হয়েছেন’ জানিয়ে তা রেকর্ড করার আবেদন করেন
তিনি।

মহানগর হাকিম মোহাম্মদ
নুরুল হুদা চৌধুরী তার খাসকামরায় বাপ্পীর জবানবন্দি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ
দেন।

এ মামলায় গ্রেপ্তার
অন্য দুজন সুমন হোসেন হৃদয় (২২) ও রুবেল (৪২) এখনও পুলিশ রিমান্ডে রয়েছেন।

সবুজবাগের বেগুনবাড়ি
মাস্টার গলির চার তলা ভবনের দোতলার ওই ফ্ল্যাটে গত ২৬ মার্চ তানিয়াকে হত্যা করা হয়।
বাসায় তখন তানিয়া তার ৩ বছর ও ১০ মাস বয়সী দুই মেয়েকে নিয়ে ছিলেন। তার স্বামী মেডিকেল
কলেজের টেকনিশিয়ান মাইনুল ছিলেন ফরিদপুরে তার কর্মস্থলে।

গ্রেপ্তার বাপ্পীকে
উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, তানিয়াকে বালিশ চাপা দিয়ে ফেলে দিয়েছিলেন রুবেল। আর বাপ্পী
চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন।

ওই বাসা থেকে স্বর্ণালংকার,
তানিয়ার কানে থাকা দুল, তিন বছরের শিশু কন্যার গলায় থাকা স্বর্ণের চেইন, তানিয়ার মোবাইল
ফোন লুট হয়েছিল।

খুনিরা চলে যাওয়ার
পর বড় মেয়েটি পাশের ফ্ল্যাটে গিয়ে খবর দেন যে তার মা খুন হয়েছেন। অন্য শিশুটিতে প্রতিবেশীরা
রক্তাক্ত মায়ের পাশে পেয়েছিল।

পরদিন তানিয়ার স্বামী
সবুজবাগ থানায় হত্যা মামলা করেন।

সবুজবাগে তানিয়া খুন: গ্রেপ্তার অন্য দুজনও রিমান্ডে

মায়ের রক্তে ভাসছিল শিশুটি, খুনিরা বেঁধে দেয় মুখ: পুলিশ

মায়ের হত্যাকাণ্ড দেখে চুপচাপ শিশুটি, উদ্বিগ্ন বাবা

মায়ের হত্যাকাণ্ড দেখে চুপচাপ শিশুটি, উদ্বিগ্ন বাবা