হ্যাশট্যাগ ও ছবি ব্লকের
বিষয়টি প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন সোমবার।
ইউক্রেইনের রাজধানী
কিইভের কাছাকাছি বুচা শহরটিতে ঘটিত হত্যাকাণ্ডের কারণে সামনে পশ্চিমাদের পক্ষ থেকে
মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
স্বয়ংক্রিয় স্ক্যানিং
পদ্ধতির কারণে ফেইসবুক ও ইনস্টাগ্রাম থেকে, হিংসাত্মক চিত্র এবং ‘বুচা’ অথবা ‘বুচাম্যাসাকার’-এর
মতো হ্যাশট্যাগুলো ব্লক হয়েছে বলে জানিয়েছেন মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন।
“এটি স্বয়ংক্রিয়ভাবেই হয়েছে। কারণ, অনেকে
এসব হ্যাশট্যাগ ব্যবহার করে কিছু ‘গ্রাফিক কনটেন্ট’ পোস্ট করেছে। গতকাল বিষয়টি জানার
পরপরই হ্যাশগুলো আনব্লক করতে দ্রুত পদক্ষেপ নিয়েছি আমরা।”–টুইট করেছেন স্টোন।
ফেইসবুক ও ইনস্টাগ্রাম মানবাধিকার লঙ্ঘনের
বিপরীতে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে, এ ধরনের গ্রাফিক ও হিংসাত্মক কনটেন্ট পোস্টের অনুমতি
দেয়।
তবে, কনটেন্টে যদি অতিরিক্ত স্পষ্ট অথবা
কারও কষ্টে উল্লাস প্রকাশ পায় তখন মাধ্যম দুটি
সেগুলো মুছে ফেলে।–প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
পাশাপাশি,
কিছু গ্রাফিক কনটেন্ট পোস্টের ছবিতে ‘ওয়ার্নিং লেবেল’ দিয়ে থাকে মাধ্যম দুটি, যেটিতে
ক্লিক করার পর পোস্টের ছবিটি দেখতে পান ব্যবহারকারী।
যুদ্ধচলাকালীন হিংসাত্মক কনটেন্ট সরানোয়
মেটার পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। প্রতিষ্ঠানটির সার্ভার
থেকে ৯০ দিন পরপর ডেটা শুদ্ধ করার পদ্ধতির কারণে যুদ্ধাপরাধের অনেক প্রমাণ মুছে যায়
বলে দাবি করেছে তারা।
এ হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়ে
সকল অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।