সোমবার
বেলা ১২টার দিকে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ
জাফর নামের ৩০ বছর বয়সী ওই যুবক নগরীর ডবলমুরিং থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকার টং
ফকির মাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ‘মানসিক অসুস্থতায় ভুগছেন’ বলে প্রাথমিকভাবে
ধারণা করছে পুলিশ।
আদালত
পুলিশের (প্রসিকিউশন) সহকারী কমিশনার মো. ওহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“দুপুরে আদালতের কার্যক্রম চলাকালে সে আচমকা ভেতরে প্রবেশ করে। চিৎকার করে সে বলতে
থাকে, তার কথা শুনতে হবে, আদালতকে মামলা নিতে হবে।।
“এক
পর্যায়ে নিজের কোমর থেকে একটি ছোট ছুরি বের করে সে হুমকি দেয়, মামলা না নিলে এখানেই
আত্মহত্যা করবে। সে নিজের গলায় ছুরিটি লাগালে দায়িত্বরত পুলিশ সদস্যরা গিয়ে তাকে আটকায়।”
জাফরকে
আদালত পুলিশের হেফাজতে রাখা হয়েছে জানিয়ে ওহিদুল্লাহ বলেন, “তাকে জিজ্ঞাসাবাদ করার
সময় অসংলগ্ন কথাবার্তা বলছে, কীসের মামলার কথা বলছে সেটাও বোঝা যায়নি। সে মানসিক ভারসাম্যহীন
বলে মনে হয়েছে।”
এ
ঘটনায় পুলিশ কোনো মামলা করেনি এখনও। আদালতের নির্দেশন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া
হবে বলে সহকারী কমিশনার ওহিদুল্লাহ জানিয়েছেন।