মঙ্গলবার
ঢাকার শান্তিনগর, মালিবাগ রেলগেইট এবং গুলশান ও মহাখালীর বাজার ঘুরে দেখা গেছে, প্রতি
কেজি কাঁচা আম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪৫ টাকায়। কেজিতে বড়জোর ৭ থেকে ৮টি আম ওঠে,
সে হিসেবে একটি আমের দাম পড়ছে ১৫ টাকা থেকে ১৭ টাকা।
ঢাকার
বাজারে ওঠা আমের বেশিরভাগই ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর থেকে আনছেন বিক্রেতারা।
এসব এলাকা থেকে ট্রেনে করে খুচরা বিক্রেতারা ঢাকায় আম নিয়ে আসছেন।
বৈশাখে
কাঁচা আম দিয়ে তরকারি রান্না, শরবত বানানো বা লবণ মাখিয়ে খাওয়ার জন্য অনেকের
বাজারের ফর্দেই কাঁচা আম থাকছে। তাই দাম নিয়ে ওজর চলছে না খুব একটা।
ঢাকায় প্রতি কেজি কাঁচা আম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪৫ টাকায়
আর
বিক্রেতারা বলছেন, সরবরাহ সীমিত হওয়ায় দাম এখন বেশি। বৈশাখের মাঝামাঝি সময়ে দাম কমে
আসবে।
মালিবাগ
রেলগেইট বাজারে কাঁচা আম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ফল বিক্রেতা সোনা মিয়া বললেন,
“বৈশাখ মাস-নতুন বছর। হেইল লাইগা কাঁচা আমের দাম বেশি। বাজারে এখনো কাঁচা আম
ওইভাবে আসে নাই। এই সময়ে একটু দাম থাকবোই।”
১০
কেজি আম আনতে ১০০ টাকা করে খরচ হওয়ায় এই বিক্রেতা ১২০ টাকা কেজি দরে বিক্রি করছেন
বলে জানান।
সোনা
মিয়া বললেন, ” বাজার ঘুইরা দেখেন ২/১ জন ছাড়া কোথাও কাঁচা আম পাইবেন না। যার
কাছ থেইকা কিনেন এই দামেই কিনতে হইবো।”
নববর্ষে কিছু রান্নায় কাঁচা আম লাগে, সে কারণে এ সময় চাহিদা বেড়ে যায়
শান্তিনগর
বাজারেও দাম একই রকম, সেখানেও ক্রেতারা ১২০ টাকা কেজিতেই কাঁচা আম কিনছেন।
বেইলি
রোডের একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা ডলি আখতার বাচ্চাদের পছন্দের কথা মাথায় রেখে
এবং বৈশাখের কিছু বিশেষ রান্নার জন্য আম কিনেছেন এক কেজি, আকারে একটু বড় বলে
কেজিতে এসেছে আটটি।
”
বাচ্চাদের ভীষণ পছন্দ কাঁচা আম। টুকরো করে লবণ দিয়ে তারা খেতে চায়। তাছাড়া পহেলা
বৈশাখের দিন যে নিরামিষটা রান্না করতে হয়, ওখানে বিভিন্ন রকমের সবজির সাথে কাঁচা
আমের টুকুরো দিতে হয়। সেজন্য দাম একটু বেশি হলেও আম কিনতে হয়েছে।”
রাজধানীর
গুলশান ও মহাখালীর বাজারে কাঁচা আমের দাম বেশি। দুই বাজার ঘুরে দেখা গেছে, মাত্র ৩
থেকে ৪টি দোকানে আম বিক্রি হচ্ছে। গুলশান-২ এর সিটি করপোরেশনের বাজারে একটি দোকানে
কাঁচা আম বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়।
বিক্রেতা
আমির হোসেন বললেন, “কিচ্ছু করার নাই স্যার।…
এই দামের কমে পাবেন না। বৈশাখের প্রথম দিকে কাঁচা আমের কদর বেশি, ডিমান্ডও বেশি।
কিন্তু সাপ্লাই কম।”
বিক্রেতারা বলছেন, সরবরাহ কম বলে কাঁচা আমের দাম এখন বেশি
বৈশাখের
মাঝামাঝি পর্যন্ত কাঁচা আমের দাম এমন থাকবে, এরপর এই দাম ৫০ থেকে ৬০ টাকায় নেমে
আসবে বলে ধারণা এই বিক্রেতার।
মহাখালী
বাজারে রফিকুল আলম নামের এক ক্রেতা জানালেন, নববর্ষের বাজারের ফর্দে তার গৃহিনী
কাঁচা আম ওপরের দিকে রেখেছেন।
“সব
জিনিসের দাম বেশি। জিনিসপত্রের দাম শুনে এমনিতেই হাঁপিয়ে উঠি। কিন্তু নববর্ষ বলে
কথা। সেজন্য কাঁচা আমের দাম বাড়তি দামে হলেও কিছু করার নেই, কিনতে হচ্ছে।… পরিবারের
ডিমান্ড।”
বৈশাখে
কাঁচা কাঁঠাল ও সজনেও কদর থাকে। রাজধানীর বাজারগুলোতে এগুলোও বাড়তি দামে বিক্রি
হচ্ছে।