ক্যাটাগরি

কক্সবাজারে এক ব্যক্তিকে ছুরি মেরে হত্যা

মঙ্গলবার
রাত ১০টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নারিকেল বাগিচা এলাকায় এ ঘটনা ঘটে বলে
শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান।

নিহত
মো. আবুল কালাম (৪৫) সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের উত্তর হাজীপাড়ার মৃত শফিকুর
রহমানের ছেলে।

পরিদর্শক
আনোয়ার বলেন, সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে একজন ইজিবাইক চালক
কালামকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

“কালামের
বাম হাঁটু ও উরুতে বেশ কিছু ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা বলেছেন, অতিরিক্ত
রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”

পরিদর্শক
আরও বলেন, “কারা, কী কারণে এ খুন করেছে তা এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থলের কাছেই
কালামের বাড়ি। তাই এটি ছিনতাই নাকি অন্যকোনো কারণে ঘটেছে সেটা তদন্ত করা হচ্ছে।”

লাশ
ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।