উপজেলার নাফনদীর জালিয়ার দ্বীপ এলাকা থেকে শুক্রবার গভীর রাতে এ মাদক উদ্ধার করা হয় বলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান।
গ্রেপ্তার মোহাম্মদ কামাল হোসেন (২৫) মিয়ানমার মংডু বুচিদং এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে।
ইফতেখার বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান প্রবেশের গোপন খবরে বিজিবির দুইটি বিশেষ টহলদল ঘটনাস্থলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার সীমান্ত থেকে দুইজন ব্যক্তিকে নাফ নদী সাতঁরিয়ে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে আসতে দেখা যায়। এ সময় বিজিবি ধাওয়া দিয়ে বস্তাসহ এক মিয়ানমার নাগরিককে গ্রেপ্তার করলেও আরেকজন পালিয়ে যায়।
পরে ওই বস্তায় তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য।
তিনি বলেন, আটক মিয়ানমার নাগরিককে উদ্ধার করা মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে পৃথক আইনে মামলা হয়েছে।