ক্যাটাগরি

সময়সীমার মধ্যে ইইউ ছাড়ার মুখে আটকা সারি সারি ট্রাক

শনিবারের সময়সীমার মধ্যে ইইউ ছাড়ার অপেক্ষায় থাকা এই ট্রাকের সারি ৮০ কিলোমিটার দীর্ঘ। কোনও কোনও ট্রাক আটকা পড়ে আছে দীর্ঘ ৩৩ ঘণ্টা ধরে।

ওষুধ, চিঠি কিংবা পেট্রোলিয়াম বহন করা ট্রাক ছাড়া আর কোনও ট্রাক ইইউ দেশগুলোতে ঢোকা কিংবা অবস্থান করা নিষিদ্ধ করেছে ইইউ।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের জেরে আরোপিত ইইউ নিষেধাজ্ঞার আওতায় ট্রাক চলাচলে এই বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

রয়টার্স বার্তা সংস্থার ড্রোন দিয়ে তোলা ফুটেজে নিষেধাজ্ঞার বেঁধে দেওয়া সময়সীমা মধ্যরাত পেরোনোর আগে লম্বা এই ট্রাকের সারি দেখা গেছে।

সময়মত সীমান্ত পেরোনোর বিষয়ে বেলারুশের এক ট্রাকচালক বলেন, “এখনও অনেক কিলোমিটার ট্রাক চালাতে হবে…সুতরাং এটা হওয়া দুঃসাধ্য।”

ওয়ারশ থেকে বিবিসি’র এক সংবাদদাতা জানান, সময়সীমা পেরোনোর পর ট্রাক অপেক্ষমান থাকার জন্য সময় কমে হয়ে যাবে ১২ ঘণ্টা। অথচ পোল্যান্ড-বেলারুশ সীমান্ত ক্রসিংয়ে আটকা পড়ে আছে ২৩০ থেকে ৪০০ ট্রাক।

তাছাড়া, বর্তমানে ইইউ ভূখন্ডে থাকা অন্য আরও হাজার হাজার ট্রাকের কী হবে তাও জানা নেই। সেগুলো হয়ত রাষ্ট্রীয় কর্তৃপক্ষের হাতে জব্দ হতে পারে।