ক্যাটাগরি

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সোমবার সকাল সাড়ে ৯টায় জামতৈল স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম জানান।

নিহত মোহাম্মদ আবদুল হাকিম (৫৫) কামারখন্দ উপজেলার জয়েন বড়ধুল গ্রামের আকছেদ আলীর ছেলে।

এসআই আমিরুল বলেন, আব্দুল হাকিম রেলপথ পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা মরদেহ নিয়ে গেছে।