ক্যাটাগরি

৬১ জেলা পরিষদ বিলুপ্ত, দায়িত্বে প্রধান নির্বাহীরা

এসব পরিষদে প্রশাসক নিয়োগের
আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে পরিষদের প্রধান
নির্বাহী কর্মকর্তাদের।

রোববার স্থানীয় সরকার বিভাগের
এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর
উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করা হয়েছে।

“এ অবস্থায় জেলা পরিষদে প্রশাসক
নিয়োগের আগে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান
নির্বাহী কর্মকর্তা অথবা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করা
হল।”

সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী
জেলা পরিষদের ‘সচিব’ পদের নাম বদলে ‘নির্বাহী কর্মকর্তা’ করা হয়েছে।

রোববার এক আদেশে সব জেলা
পরিষদের নির্বাহী কর্মকর্তাদের তা জানিয়ে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের
বিধান যুক্ত করে গত ৬ এপ্রিল ‘জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২’ সংসদে পাস হয়। ১৩ এপ্রিল
সংশোধিত জেলা পরিষদ আইনের গেজেট প্রকাশ করা হয়।

এর ধারাবাহিকতায় মেয়াদোত্তীর্ণ
জেলা পরিষদ বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করল স্থানীয় সরকার বিভাগ।