কাম্প নউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচে ১-০ গোলে হেরেছে শাভি এরনান্দেসের দল।
চলতি মৌসুমে লিগে ভাইয়েকানোর বিপক্ষে দুবারই হারল বার্সেলোনা। গত অক্টোবরে দলটির মাঠে একই ব্যবধানে হারের পরপরই বরখাস্ত হন তখনকার কোচ রোনাল্ড কুমান।
সব প্রতিযোগিতা মিলিয়ে কাম্প নউয়ে বার্সেলোনা হারের তেতো স্বাদ পেল টানা তিন ম্যাচে। ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ গোলে, এরপর লিগে কাদিসের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছিল তারা।
ক্লাব ইতিহাসে এমন অভিজ্ঞতা তাদের আগে হয়েছিল একবারই, ১৯৯৮ সালে লুই ফন খালের কোচিংয়ে।
(বিস্তারিত আসছে)