কত্তো খাবার হোটেল-মোটেল
এমনকি ফুটপাতে;
মা গো, তবু কেন অ্যাত্তো
মানুষ
ভিক্ষাপাত্র হাতে?
কত্তো খাবার থাকছে পড়ে মা…
মা গো
তোমার-আমার পাতে;
বলো, তবু কেন ক্ষুধার্ত
চিৎকারে
ঘুম ভেঙে যায় রাতে?
বুকটা আমার হুহু করে মা…মা
গো
ওদের যখন দেখি;
শূন্য থালার করুণ কান্না দেখে
সব মনে হয় মেকি।
ঢাকা, ৮ এপ্রিল ২০২২
| কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |