বুধবার কোম্পানির এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ এপ্রিল রাজধানীর নিকেতনে প্রাণ-আরএফএল প্রোডাকশন
হাউসে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্যাস স্টোভের ব্যবসায়িক পরিচালক মো. মনিরুজ্জামান
ও চিত্রনায়িকা মৌসুমী।
অনুষ্ঠানে মনিরুজ্জামান বলেন, আরএফএলের গ্যাস স্টোভের আস্থা
রাখার গল্প লিখে পাঠালে থাকছে পুরস্কার জেতার সুযোগ।
তিনি বলেন, “গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও প্রয়োজনীয় বিক্রয়োত্তর
সেবা প্রদানের ফলে আরএফএল গ্যাস স্টোভ এদেশের গৃহিণীদের আস্থার পণ্যে পরিণত হয়েছে।
আমাদের চারপাশে প্রতিনিয়ত এরকম আস্থার ঘটনা ঘটে। এ আস্থাটি হতে পারে বন্ধুর উপর, পরিবারের
কোনো সদস্যদের উপর অথবা কোন পণ্যের উপর।
“আমাদের ভোক্তাদের এরকম আস্থার গল্প ছড়িয়ে দেওয়ার জন্যই এ
ক্যাম্পেইন চালু করা হয়েছে। গল্পগুলো বাছাই করে সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে। পুরস্কার
হিসেবে থাকবে কিচেন সল্যুশন প্যাকেজ।”
সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়, এ ক্যাম্পেইনটি চলবে ১৫ মে পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে আস্থার গল্প পাঠানো
যাবে আরএফএল গ্যাস স্টোভের ফেইসবুক পেইজের (https://www.facebook.com/RFLGasStoves)
মাধ্যমে।
অনুষ্ঠানে আরএফএফএল গ্যাস স্টোভের হেড অব মার্কেটিং শরিফুল
ইসলাম ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার রকিবুল আহসানসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।