বুধবার সকাল পৌনে ৯টার দিকে
ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে উপজেলার বাগুন্দা
মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান।
নিহতদের মধ্যে একজন নারী (৫০), একজন
পুরুষ (৩০)। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি বলেন,
যাত্রীবাহী মাইক্রোবাসটি ময়মনসিংহের দিকে আসছিল। ট্রাকটি যাচ্ছিল শেরপুরের দিকে।
দুটি যানের মুখোমুখি সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
তবে, ট্রাকচালক পালিয়ে গেছেন।