বৃহস্পতিবার বেলা ২টার দিকে সাতক্ষীরার বিচারিক
হাকিম তৃতীয় আদালতের বিচারক মহিদুল ইসলাম তাকে দু্ই হাজার টাকার বন্ডে জামিনের আদেশ
দেন বলে আদালত পুলিশের সিএসআই হাবিবুর রহমান জানান।
শোয়েব আজিজ তন্ময় নামে এক কলেজছাত্রকে নির্যাতন
মামলায় প্রধান আসামি সৈয়দ আকিবকে ডুমুরিয়া থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা
হয়।
সাতক্ষীরায় কলেজছাত্রকে বিবস্ত্র ও নির্যাতন করে ভিডিও: প্রধান আসামি কারাগারে
আকিব তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক
সম্পাদক।
সিএসআই হাবিবুর বলেন, “শুনানি শেষে বিচারক
মহিদুল ইসলাম তাকে দুই হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। জামিননামার কাগজ জমা দিয়ে
আদালত গারদ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।”