ক্যাটাগরি

জয়পুরহাটে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ভিটি গ্রামে সোমবার ভোরে শয়নকক্ষে
তাকে সাপে কামড়ায় বলে জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু
জানান। 

নিহত সাজু মিয়া ওরফে তব্বর (২৫) ওই
গ্রামের আব্দুল কাদেরের ছেলে; তিন বাক প্রতিবন্ধী ছিলেন বলে পরিবারের সদস্যরা
জানিয়েছেন। 

চেয়ারম্যান হাসানুজ্জামান জানান, ভোরে
শয়ন কক্ষে ওই যুবককে সাপ কামড়ালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে
সকালে তার মৃত্যু হয়।

হাসানুজ্জামান বলেন, “মৃতের পরিবার হাসপাতালে
টিকা নেই বলে আমার কাছে অভিযোগ করেছেন।”

তবে জেলা আধুনিক হাসপাতালের
তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল অভিযোগ অস্বীকার করে বলেন, “টিকার মজুদ আছে। হাসপাতালে
আনার আগেই শরীরে বিষ ছড়িয়ে তার মৃত্যু হয়েছে।”