ক্যাটাগরি

বিশ্ববিদ্যালয় ভবন থেকে ‘লাফিয়ে পড়ে’ শিক্ষার্থীর মৃত্যু

সোমবার
আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে
এই ঘটনা ঘটে।

নিহত এ
বি এম তকি তানভীরের বাড়ি বগুড়ায়। তিনি কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের
৭ম সেমিস্টারের ছাত্র।

নিহতের
সহপাঠীরা জানিয়েছেন, ওই শিক্ষার্থী দুপুরের দিকে ভবনের ৬ তলার করিডোর থেকে নিচে পড়ে
যান। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
মৃত ঘোষণা করেন।

সাভার মডেল
থানার এসআই ফেরদৌস রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার উদ্দেশ্যে
করিডোর থেকে লাফ দিয়েছে তানভীর। জানতে পেরেছি তার বাবা মার ডির্ভোস হয়েছে। তার মা
আবার বিয়ে করে সংসার করছে। মূলত এসব বিষয় নিয়ে হতাশাগ্রস্ত ছিল। তবে আমরা অন্যান্য
বিষয়গুলোও মাথায় নিয়ে তদন্ত করছি। সিসি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করছি।”

এসআই ফেরদৌস
আরও বলেন, “নিহত শিক্ষার্থীর সৎ বাবার সাথে কথা বলে জানতে পেরেছি, ঘটনার আগে তার মায়ের
সাথে মুঠোফোনে কথা বলেছিল।”

বিশ্ববিদ্যালয়ের
স্টুডেন্ট এন্ড অ্যাফেয়ারস-এর পরিচালক সৈয়দ মিজানুর রহমান বলেন, “শিক্ষার্থীর মৃত্যুকে
কেন্দ্র করে ইতিমধ্যে সিসি টিভি ক্যামারের ভিডিও পুলিশ সংগ্রহ করেছে। তারা ঘটনাস্থলে
এসে পরিদর্শন ও তদন্ত করছেন।”

পুলিশ জানিয়েছে,
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের
স্বজনেরা গ্রামের বাড়ি থেকে আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।