শেষ রাউন্ডে রোববার সাস্সুয়োলোকে ৩-০ গোলে হারিয়ে ১৯তম লিগ শিরোপা নিশ্চিত করে এসি মিলান। ম্যাচটি ছিল প্রতিপক্ষের মাঠে। পিওলিকে তাই মিলানে ফিরতে হয় পদক ছাড়াই।
এক পর্যায়ে তিনি কাতর কণ্ঠে বলেন, “কেউ আমাকে সাহায্য করুণ, এটাই আমার একমাত্র পদক।”
ইতালিয়ান সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে পিওলি বলেন, পদকটি পেতে আপিল করতে পারলে কৃতজ্ঞ থাকবেন তিনি।
“আমার চ্যাম্পিয়ন মেডেল চুরি গেছে। কেউ এটা আমার ঘাড় থেকে ছিনিয়ে নিয়েছে। আমি যদি আপিল করতে পারতাম, তবে কৃতজ্ঞ থাকব। এটাই আমার একমাত্র মেডেল।”
৫৬ বছর বয়সী পিওলি এই শিরোপা উৎসর্গ করেছেন তার প্রয়াত বাবাকে। ২০১৯ সালের অক্টোবরে তিনি মিলানের কোচ হিসেবে নিয়োগ পান। এর কদিন আগেই বাবাকে হারান তিনি।
শিরোপা জয়ের পর লিগে মৌসুমের সেরা কোচের স্বীকৃতিও পেয়েছেন পিওলি। তাকে পুরস্কারটি তুলে দেন মিলানের ক্রীড়া পরিচালক ও কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি।
পিওলির পদক চুরি যাওয়ার বিষয়টি সেরি আ কর্তৃপক্ষের নজরে এসেছে। তাকে আরেকটি পদক দেওয়ার কথা টুইট বার্তায় নিশ্চিত করেছে তারা।