ক্যাটাগরি

সাতক্ষীরায় ভূয়া সেনাসদস্য আটক

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার পহন চাকমা জানান, উপজেলার দমদম বাজার থেকে আব্দুর রহমান নামের ওই যুবককে আগের রাতে আটক করেন তারা। 

২৬ বছর বয়সী রহমান দক্ষিণ পুইজালা গ্রামের মৃত শহীদুল সরদারের ছেলে।

পহন বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে রহমানকে আটক কর র‌্যাব। এ সময় তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি নকল আইডি কার্ড, সেনাবাহিনীর একটি ফুল শার্ট ও একটি প্যান্ট, সৈনিক পদের একটি নেইমপ্লেট, সোল্ডারব্যাচ  ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রহমান নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করতেন বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।