ক্যাটাগরি

সাঁতার কাটতে কাটতে ‘হৃদরোগ’, এসআইয়ের মৃত্যু

কলারোয়া
থানা পুকুরে ডুবে রোববার সকালে তার মৃত্যু হয় বলে ওসি নাসির উদ্দীন মৃধা জানান।

নিহত রাশেদুল
ইসলাম (৪০) মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

গাংনী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন,
“সকাল ৯টা ৫০ মিনিটের দিকে অচেতন অবস্থায় রাশেদুলকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হার্ট
অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷”

ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্সের কলারোয়ার স্টেশন লিডার মো. ওবায়দুল্লাহ বলেন, এক এসআই পানিতে
ডুবে নিখোঁজ হয়েছেন জানতে পেরে একটি দল গিয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি নাসির
উদ্দীন বলেন, রাশেদুল দেড় মাস আগে থানায় যোগ দেন। প্রাথমিক সুরতহাল ও ময়নাতদন্ত শেষে
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷