ক্যাটাগরি

হবিগঞ্জে সড়কে ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসকসহ নিহত ২

শায়েস্তাগঞ্জ থানার
ওসি অজয় চন্দ্র দেব জানান, উপজেলার কলিমনগরে শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনায় আরও চারজন
আহত হয়েছেন।

নিহতরা হলেন- হবিগঞ্জ সদর আধুনিক
হাসপাতালের চিকিৎসক দিপঙ্কর পোদ্দার ও ময়মনসিংহ জেলার গফরগাঁও
উপজেলার শ্রীপান গ্রামের জিলহাজ উদ্দিন।

আহতরা হলেন- কাউছার মিয়া (১৭), স্বপন (৩০), নজরুল ইসলাম (৫৯) ও
মমতাজ বেগম (৫৫)। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা
হয়েছে।

ওসি বলেন, “শায়েস্তাগঞ্জ থেকে একটি অটোরিকশা ও টমটমের হবিগঞ্জ
যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসার একটি পিকআপ ভ্যানের সঙ্গে
সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।”

পরে খবর
পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান অজয়।