ক্যাটাগরি

ডিএসসিসির কাউন্সিলর রতনকে কারণ দর্শানোর নোটিস

রতন ডিএসসিসির ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস স্বাক্ষরিত এক চিঠিতে ওই
কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

ডিএসসিসির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বৃহস্পতিবার
রাতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন
মার্কেটে দোকান বরাদ্দ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ
গ্রহণের অভিযোগ পাওয়া গেছে।

“এ কারণে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০০৯
এর ধারা ১৩ এর উপ-ধারা (১) (ঘ) অনুযায়ী ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন
আহাম্মদ রতনকে শোকজ করা হয়েছে।”

কারণ দর্শানোর নোটিস পাওয়ার ৭ কর্মদিবসের মধ্যে
জবাব দিতে বলা হয়েছে রতনকে।

আবু নাছের জানান, ঘুষ গ্রহণে জড়িত হওয়ার অভিযোগে
ডিএসসিসির প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল মাজেদ মিয়াকে চাকরি
থেকে অপসারণ করা হয়েছে। একই অভিযোগে রাজস্ব বিভাগের বাজার-৩ শাখার উচ্চমান সহকারী
কাম-হিসাব রক্ষক মো. হানিফ হাওলাদারকে চাকরি হতে অপসারণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।