ক্যাটাগরি

অর্থ পাচারে জড়িত দুই পাসপোর্টধারী ও দ্বৈত নাগরিকদের তালিকা চায় হাই কোর্ট

আগামী ২৮ ফেব্রুয়ারির
মধ্যে পুলিশের বিশেষ শাখার সুপারকে (ইমিগ্রেশন) এ তালিকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কানাডাসহ বিভিন্ন
দেশে অর্থপাচারকারীদের নাম, ঠিকানাসহ অর্থ পাচারের যাবতীয় তথ্য জানতে চাওয়ার ধারাবাহিকতায়
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাই কোর্ট বেঞ্চ সোমবার
এ আদেশ দেয়।

আদেশে বিশেষ শাখার
সুপারকে (ইমিগ্রেশন) এ মামলায় ১১ নম্বর বিবাদী হিসেবে পক্ষভুক্ত করেছে আদালত।  

এদিন দুর্নীতি দমন
কমিশনের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি
জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

দুদকের আইনজীবী এদিন
আদালতে দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চাওয়ার নির্দেশ দিতে আরজি জানায়।

তখন বেঞ্চের জ্যেষ্ঠ
বিচারক বলেন, “দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারী কারা,
সেটা আমরাও জানতে চাই। দ্বৈত পাসপোর্ট নিয়ে বিদেশে যাতায়াতকারীদের
তথ্য জানা প্রয়োজন।”

দুদকের
আইনজীবী খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, “অর্থপাচার সংক্রান্ত
মামলায় মাননীয় বিচারপতি বিশেষ শাখার পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) পক্ষ করেছেন।

“এছাড়া ঢাকা চট্ট্রগ্রাম ও সিলেট বিমানবন্দর দিয়ে যারা আসা যাওয়া করে, তাদের
তালিকা চেয়েছে। এই তালিকাটি ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাই কোর্টে দাখিল করার জন্য পুলিশের
বিশেষ শাখার সুপারকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে।’

 

বিস্তারিত আসছে

 

আরও পড়ুন

অর্থ পাচার: দুদকের ভূমিকায় অসন্তোষ আদালতের 
 

কানাডায় টাকা পাচারের সত্যতা পেয়েছি: পররাষ্ট্রমন্ত্রী

অর্থপাচারকারীদের পরিচয় জানতে চায় হাই কোর্ট