প্রধানমন্ত্রী
শেখ হাসিনা রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বহরের নতুন এই উড়োজাহাজের উদ্বোধন
করেন।
বিমান
জানিয়েছে, বাংলাদেশ ও কানাডা সরকারের
মধ্যে জি-টু-জি
ভিত্তিতে যে তিনটি ড্যাশ
৮-৪০০ উড়োজাহাজ কেনা হয়েছে, তার মধ্যে ধ্রুবতারাই প্রথম বহরে যুক্ত হল।
নতুন
এ উড়োজাহাজ নিয়ে বিমানের বহরে মোট এয়ারক্রাফটের সংখ্যা হল ১৯টি। তার
মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং
৭৮৭-৯, ছয়টি বোয়িং
৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।
কানাডা
থেকে বাকি দুটি উড়োজাহাজ জানুয়ারির মধ্যেই চলে আসবে বলে এর আগে জানিয়েছিলেন
বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন।
ড্যাশ-৮ দিয়ে অভ্যন্তরীণ
রুটের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বিমান বাংলাদেশের। তিন ঘণ্টার মধ্যে যে গন্তব্যগুলোতে পৌঁছানো
যায়, সেখানে এ উড়োজাহাজ ব্যবহার
করা হবে।
ঢাকার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধ্রুবতারার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী
মো. মাহবুব আলী, মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক এবং বিমান
বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন।
আর
গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুষ্ঠান সঞ্চালনা করেন।