স্থানীয়
মিলগেইট বিএনপি গলি এলাকায় টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে শনিবার রাতে ট্রাকের
এ আগুন নেভায়।
টঙ্গী
ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার
দিকে স্থানীয় বিএনপি গলি এলাকায় খোকন মিয়ার তুলার গুদামের সামনে এক ট্রাক থেকে
অন্য ট্রাকে তুলা তোলা হচ্ছিল।
এ সময়
অপর একটি ট্রাক পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে খুঁটির
দুই তারে সংঘর্ষে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়।
ওই
স্ফুলিঙ্গ তারের নিচে থাকা তুলা বোঝাই ট্রাকের উপর পড়ে অগ্নিকাণ্ড ঘটে।
আগুন
দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের
কর্মীরা গিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নেভান।