ক্যাটাগরি

জয়পুরহাটে তরুণকে কুপিয়ে হত্যা

নিহত বায়োজিদ
হোসেন (২০) সদর উপজেলার দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে।

উপজেলার আয়মা
রসুলপুর এলাকা থেকে রোববার বিকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে বলে পাঁচবিবি থানার
পরিদর্শক সাইদুর রহমান জানান।

তিনি বলেন, বায়োজিদ
শনিবার রাতে বাড়ি থেকে পাশের গ্রাম আয়মা রসুলপুরের স্কুলমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান
দেখতে যান। রাতে আর বাড়ি ফিরে যাননি। রোববার এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে
খবর দেয়।

“তাকে ধারালো
অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে মাঠের মধ্যে মৃতদেহ ফেলে রাখা হয়েছে।”

পুলিশ খুনি
ধরার চেষ্টাসহ ঘটনা খতিয়ে দেখছে বলে জানান পরিদর্শক সাইদুর রহমান।