ক্যাটাগরি

দিনাজপুরে ১৪টি অবৈধ ইটভাটা উচ্ছেদ, জরিমানা আদায়

গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সদর, বিরল,
বোচাগঞ্জ, বীরগঞ্জ, কাহারোল, পার্বতীপুর, চিরিরবন্দর ও নবাবগঞ্জ উপজেলায় এই অভিযান
চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট
রোজিনা আক্তারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট
একেএম সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই অভিযানে সনাতন পদ্ধতিতে
ফিক্সড চিমনি দ্বারা পরিচালিত ১৪টি ইটভাটা ভেঙে দেওয়া হয়।

“পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অপর ১০টি
ইটভাটার মালিকের কাছ থেকে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে ৪৩ লাখ টাকা জরিমানা
আদায় করা হয়।”

ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে
পরিচিালিত ফিক্সড চিমনির কোনো ইটভাটা রাখা হবে না।