এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বেসরকারি ব্যাংকটি জানিয়েছে, বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে এক ভিডিও
কনফারেন্সের মাধ্যমে নতুন এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান
নির্বাহী কাজী ওসমান আলী।
অনুষ্ঠানে ব্যাংকের
উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি
সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান
মো. মনিরুজ্জামান, ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান (চলতি দায়িত্ব) সৈয়দ
মো. সোহেল, ব্যাংকের বিসি অ্যান্ড জিবিডি-এর ভাইস প্রেসিডেন্ট মো. শাকিল আনোয়ার, চট্টগ্রাম
সিটি করপোরেশনের কাউন্সিলর মো. হারুনুর রশীদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড
ইন্ডাস্ট্রিজের পরিচালক মুহাম্মদ সগীর, বাকলিয়া শাখার ব্যবস্থাপক সাইফুল আলম চৌধুরীসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।