আগামী
দুই বছরের জন্য তিনি মেঘনা গ্রুপের এই পণ্যটির দূত হিসেবে প্রচার চালাবেন।
ফ্রেশ
প্রিমিয়াম গ্রিন টি, ফ্রেশ মাসালা টি ও ফ্রেশ প্রিমিয়াম টি’র প্রচারণায় তাহসান ‘সেই
তুমি কে’ শিরোনামে একটি গান গাইবেন বলেও মেঘনা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে।
বুধবার
মেঘনা গ্রুপের প্রধান কার্যালয়ে তাহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির এই সংক্রান্ত চুক্তি
সই হয়।
চুক্তি
স্বাক্ষর অনুষ্ঠানে মেঘনা গ্রুপের পরিচালক তাহমিনা মোস্তফা, উপ ব্যবস্থাপনা
পরিচালক আসিফ ইকবাল, সিনিয়র জেনারেল ম্যানেজার এস এম মুজিবুর রহমান, জেনারেল
ম্যানেজার (ব্র্যান্ড) কাজী এম মহিউদ্দিন এবং বিজ্ঞাপনী সংস্থা সান কমিউনিকেশনসের
গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভির হোসেন উপস্থিত ছিলেন।