এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার
আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারীকে জ্যেষ্ঠ সচিব করেছে
সরকার।
১৯৮৫ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে ২০১৮ সালের
৩০ অক্টোবর ভারপ্রাপ্ত ভূমি সচিব করা হয়।
২০১৯ সালের ২৬ মে ভূমি সচিব হিসেবে নিয়োগ পান তিনি।
মাকছুদুর এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত
সচিব, জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং টাঙ্গাইলের ডেপুটি কমিশনারের (ডিসি) দায়িত্বে
ছিলেন।