ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড- ইসিবি বৃহস্পতিবার বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বিষয়টি। সফরে চারটি টেস্ট, পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে দুই দল।
কলম্বো থেকে ২৭ জানুয়ারি চেন্নাইয়ে পৌঁছাবে ইংল্যান্ড। সেখানে দুটি টেস্ট খেলবে তারা। প্রথমটি শুরু হবে ৫ ফেব্রুয়ারি এবং পরেরটি ১৩ ফেব্রুয়ারি।
সিরিজের পরের দুই টেস্ট হবে আহমেদাবাদে নতুন তৈরি করা ১ লাখ ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতার সারদার প্যাটেল স্টেডিয়ামে। তৃতীয় টেস্টটি হবে গোলাপি বলে, শুরু ২৪ ফেব্রুয়ারি। ৪ মার্চ থেকে শুরু চতুর্থ ও শেষ টেস্ট।
১২ থেকে ২০ মার্চের মধ্যে হবে পাঁচটি টি-টোয়েন্টি। পরে পুনেতে ২৩, ২৬ ও ২৮ মার্চ তিনটি ওয়ানডে খেলবে দেশ দুটি।