৪৫ বছর বয়সী মার্কু
নামে এই ব্যক্তি শনিবার বিকেলে শহরের মীরবক্সটুলা এলাকায় রাস্তায় অচেতন হয়ে পড়ে যান। তিনি করোনাভাইরাসে
আক্রান্ত হতে পারেন ভেবে তখন কেউ তাকে উদ্ধার করতে যায়নি।
পরে পুলিশ গিয়ে
তাকে অ্যাম্বুলেন্সে করে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে যায়। তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই বলে সেখান থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক হিমাংশু লাল
বলেন, “ফিনল্যান্ডের এই নাগরিকের
শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ নেই।
“মার্কু মাদকাসক্ত। এ কারণে তার কিছু শারীরিক সমস্যা রয়েছে।
তার চিকিৎসা চলছে। তিনি এর আগেও একবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।”
বিদেশি হওয়ায়
পুলিশ ধারণা করছিল মার্কু করোনা আক্রান্ত হতে পারেন। তাই তাকে প্রথমে শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন ইউনিটে নেওয়া হয় বলে তিনি জানান।
সিলেট সিটি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, মার্কু
সিলেট শহরের হাওয়াপাড়া এলাকায় হোটেল নাজালের ৩০ নম্বর রুম ভাড়া নিয়ে থাকেন। তিনি সেখানে গত দেড় মাস ধরে থাকছেন।
তার সম্পর্কে প্রয়োজন
হলে আরও তথ্য সংগ্রহ করা হবে বলে তিনি জানান।