ক্যাটাগরি

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ পয়েন্ট কাটা গেল অস্ট্রেলিয়ার

বক্সিং ডে টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় অস্ট্রেলিয়া দলকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ডেভিড বুন।

আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেকের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা হয়। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে, প্রতি এক ওভার কমের জন্য কাটা হয় দুই পয়েন্ট।

তাই একই সঙ্গে, উভয় শাস্তিই পেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। দলটির অধিনায়ক পেইন অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

শাস্তি কার্যকরের পর অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়িয়েছে ৩২২। আর শতকরা পয়েন্ট নেমে হয়েছে ০.৭৬৬।

সিরিজের দ্বিতীয় টেস্টে
ভারতের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় দুই দল। আগামী ৭ জানুয়ারি তৃতীয় টেস্টে মুখোমুখি হবে তারা।