ক্যাটাগরি

সুনামগ‌ঞ্জে বা‌সে ‘ধর্ষণচেষ্টা’: আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সুনামগঞ্জের কোর্ট পরিদর্শক আবুল হাশেম জানান, মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাগীব নূরের আদালতে হাজির করা হলে রশিদ দোষ করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

স্বীকারোক্তিমুলক জবানবন্দি নেওয়ার পর আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয় বলে তিনি জানান।

এর আগে কড়া নিরাপত্তায় আসামিকে আদালতে নেওয়া হয়।


সুনামগ‌ঞ্জে বা‌সে ‘ধর্ষণচেষ্টা’: চালকের সহকারী গ্রেপ্তার

সুনামগঞ্জে কিশোরীকে চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগ
 

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ১৮ বছর বয়সী এক কিশোরী সন্ধ্যায় সিলেট থেকে বাসে করে দিরাই আসছিলেন। সুজানগর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে চালকের সহকারী তাকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় কিশোরী চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সোমবার ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার বুড়াইগাঁও এলাকা থেকে রশিদকে গ্রেপ্তার করে পিবিআই।