আগামী ৩, ৭, ৯, ১০, ১৪ ও ১৬ জানুয়ারি তাদের সাক্ষাৎকার নেওয়া হবে জানিয়ে মঙ্গলবার তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রশাসন ক্যাডারের উপসচিবদের মধ্য থেকে ডিসি নিয়োগ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বিসিএস ২২তম ও ২৪তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিব হিসেবে ফিটলিস্ট তৈরির জন্য সাক্ষাৎকারে ৩৪৬ জনকে ডাকা হয়েছে।