ক্যাটাগরি

বাবুল চিশতী, শ্যালকের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায়
২৪ কোটি টাকার এই অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করায় বাবুল চিশতী, তার ছেলে রাশেদুল
হক চিশতী ও গোলাম রসূলের বড় ভাই মোস্তফা কামালকেও আসামি করা হয়েছে।

দুদকের
পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার
কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল
বাদী হয়ে মামলাটি করেন।

মামলার
এজাহারে বলা হয়, গোলাম রসূল ২৩ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ২১০ টাকার অবৈধ সম্পদ অর্জন
করেন এবং তিনি ২৬ লাখ ৫৫ হাজার ৩৬০ টাকার সম্পদের তথ্য গোপন করেন।

এজাহারে
আরও বলা হয়, আসামি বাবুল চিশতী তার শ্যালক গোলাম রসূলের নামে যমুনা ব্যাংক ও ইসলামী
ব্যাংকের হিসাবে ২০১১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে ১০ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার টাকা জমা
করেন। অপর আসামি রাশেদুল হক চিশতী ২০১২ সাল থেকে ২০১৩ সালের মধ্যে তার ছোট মামা
গোলাম রসূলের নামে যমুনা ব্যাংকের একাধিক হিসাবে ছয় কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা জমা
করেন।

এছাড়া
আরেক আসামি মোস্তফা কামাল তার ছোট ভাই গোলাম রসূলের নামে ফারমার্স ব্যাংকের চারটি
হিসাবে ২০১৪ সাল থেকে ২০১৫ সালের মধ্যে এক কোটি ২০ হাজার টাকা জমা করেন।

মামলায়
বলা হয়, এসব টাকা বাবুল চিশতী, তার ছেলে রাশেদুল ও শ্যালক মোস্তফা কামাল তাদের
আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান ও মালিকানা গোপন করে বৈধ করার উদ্দেশ্যে আসামি
গোলাম রসূলের বিভিন্ন হিসাব নম্বরে জমা করেন, যা মূলত তাদের অবৈধভাবে অর্জিত অর্থ।

এসব
অভিযাগে আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইন- ২০১২ এর ৪(২) ও ৪ (৩) এবং দুদক আইন-
২০০৪ এর ২৭ (১) ও ২৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।